গ্রামীণ ঐতিহ্য
সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হাজারো দর্শকের ভিড়
বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, মাঝিদের জয়ধ্বনি আর কাঁসির আওয়াজে উৎসবমুখর হয়ে উঠেছিল বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদী। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন কয়েক হাজার নারী-পুরুষ। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।